একাধিপত্যের শিকল ভাঙ্গনে ইসলামের ভূূমিকা: মদিনায় ন্যায় ভিত্তিক এক বাজার ব্যবস্থা উত্থানের গল্প
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে যুদ্ধ-বিগ্রহ ও অন্যান্য সাধারণ ঘটনার কথা হয়তো আমাদের সকলেরই জানা। তবে মদিনায় যুদ্ধ হতো বছরের মাত্র কয়েকটি দিন বদর ও ওহুদের মত। বাকি সময় মুসলমানরা কি করত? এক কথায় উত্তর দিতে গেলে বলতে হয় ব্যবসা। ঘটনা বর্ণনা করার পূর্বে হিজরতের আগে মদিনার পূর্বাবস্থা কি ছিল তা বর্ণনা করা জরুরী। সে সময়ে মদিনা ও মক্কার অর্থনীতির দিকে তাকালে সুস্পষ্ট পার্থক্য নজরে আসে। মক্কায় ছিল কাবা, আর মক্কা ছিল আরবের কেন্দ্রে। এই দুটি কারণেই মক্কা আরবের মধ্যে অন্যতম ধনী শহর ছিল। কিন্তু মদিনা প্রধানত ছিল কৃষি নির্ভর অর্থনীতি, যার ফলে মদিনার অর্থনীতির মক্কার তুলনায় খুবই ছোট ছিল। তবে এই অর্থনীতির ছিল অনেক বড় সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পূর্বে মদিনা প্রধানত তিনটিগত্রে বিভক্ত ছিল- আউস, খাজরাজ এবং ইহুদি। এই তিনভাগের মধ্যে আউস এবং খাজরাজরা ছিল আরব আদিবাসী। এই দুই গোত্রের মধ্যে বহু বছর ধরেই লড়াই চলে আসছিল। তাদের লড়াইয়ের কারণে শুধু জীবনই নষ্ট হয়েছে তা নয় এদের ব্যবসা ও অর্থনীতিও প্রভাব পড়েছে। গোত্রীয় যুদ্ধের কারণে যদি খাজরাজ গোত্র মদীনায় বাজার তৈরি করতো, তাহলে আউসরা সেখান থেকে কিছুই কিনতো না। আবার আউসরা বাজার তৈরি করলে খাজরাজ গোত্র সেখান থেকে কিছুই কিনতো না। তবে এই দ্বন্দ্ব থেকে সব থেকে বেশি সুবিধা লাভ করে ইহুদী গোত্র। সুবিধাজনক অবস্থানে থাকায় ইহুদিরাই তাদের এলাকায় মদিনার প্রধান বাজার গড়ে তুলেছিল। মদিনার সবাই যেহেতু সেই বাজার থেকেই তাদের জিনিসপত্র কিনত ফলে মদিনার পুরো অর্থনীতি চলতো এই ইহুদীদের বাজারের উপর আর তারা মদিনার পুরো অর্থনীতিতে নিয়ন্ত্রণ শুরু করে। আর তারা সব সময় এমন কিছু ষড়যন্ত্রের জাল বুনত যাতে আরবদের মধ্যে এই যুদ্ধ কখনোই শেষ না হয়। কারণ ইহুদীরা জানতো যে, এই আউস ও খাজরাজের মধ্যকার যুদ্ধেও যদি শেষ হয় তবে ইহুদীদের এক চেটিয়া অর্থনীতিও ভেঙ্গে পড়বে। মদিনায় হিজরতকালে মুহাজিরদের অবস্থা যখন রাসুলুল্লাহ (ﷺ) মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন শুধুমাত্র দরিদ্র সাহাবিগণই তার সাথে আসেননি, বরং কিছু অতি ধনী ব্যবসায়ীও আসেন, যার মধ্যে শীর্ষস্থানীয় আবদুর রহমান বিন আউফ এবং হজরত উসমান (رَضِيَ اللهُ عَنْهُ), যিনি মক্কার অন্যতম ধনী ব্যক্তি ছিলেন এবং যিনি মক্কায় সবকিছু ছেড়ে রাসুলুল্লাহ (ﷺ)এর সঙ্গে মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরতকারীদের থাকার জায়গা ছিল না, ব্যবসাও ছিল না, তাই রাসুলুল্লাহ (ﷺ) মক্কা থেকে আসা মুহাজিরদের মদিনার আনসারদের ঘরে থাকার ব্যবস্থা করেন। মক্কার অন্যতম ধনী ব্যক্তি আবদুর রহমান বিন আউফ (رَضِيَ اللهُ عَنْهُ) কে মদিনার অন্যতম ধনী ব্যক্তি সা‘দ বিন রাবি‘র (رَضِيَ اللهُ عَنْهُ) সাথে থাকতে দেওয়া হয়। সা'দ বিন রাবি‘ (رَضِيَ اللهُ عَنْهُ) যা কিছু ছিল, তার অর্ধেক তিনি আবদুর রহমান বিন আউফ (رَضِيَ اللهُ عَنْهُ) কে দিতে চান। রাসুলুল্লাহ (ﷺ) ও আবদুর রহমান বিন আউফ (رَضِيَ اللهُ عَنْهُ)কে গ্রহণ করার অনুরোধ করেন। কিন্তু আবদুর রহমান বিন আউফ (رَضِيَ اللهُ عَنْهُ) তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার এই সব কিছুর দরকার নেই, আপনি শুধু মদিনার বাজারের পথ দেখিয়ে দিন। তিনি আবদুর রহমান বিন আউফ (رَضِيَ ...


























